মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর অধীন জেলা পর্যায়ে আন্তঃ কলেজ (উচ্চ মাধ্যমিক) খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-২০২২ইং পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩১ ডিসেম্বর)
নরসিংদী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সরকারী কলেজের উপাধ্যক্ষ পফেসর মোঃ সিরাজ উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারী কলেজ শিক্ষক পরিষদ এর সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃ কলেজ ক্রীড়া কমিটির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এ কলেজের সহকারী অধ্যাপক শাহেলা বিলকিছ লুনা। বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ নরসিংদী সরকারী কলেজ শাখার আহবায়ক রাকিব হাসান, যুগ্ম আহবায়ক আজিজুল হক সিফাত। খেলাধুলার সার্বিক দায়িত্ব পালন করেন আন্তঃ কলেজ ক্রীড়া কমিটির সদস্য ও গনিত বিভাগের প্রভাষক আবু নাসের ওয়াহিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি অধ্যাপক তন্দ্রা বিশ্বাস ও মিরাজ ভূঞা।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোশতাক আহমেদ বলেন, খেলাধুলায় জয় পরাজয় বড় কথা নয়। অংশগ্রহণই বড়। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। খেলাধুলা মানসিক ও ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। শিক্ষা, খেলাধুলা সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ ভাল করলেই আমরা স্মার্ট বাংলাদেশ পাবো। তা না হলে স্মার্ট বাংলাদেশ সম্ভব না। বক্তব্য শেষে প্রধান
অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতায় নরসিংদী জেলার সরকারী ও বেসরকারী প্রায় ৪০টি কলেজের ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
